অনলাইন ডেস্ক

অন্যান্য

2026-01-30T22:47:28+06:00
2026-01-30T22:47:28+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অন্যান্য
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম 
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের পাশের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনের পাঁচতলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের একটি গুদামে আগুন লাগে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুর্মিটোলা ও বারিধারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




  বিষয়:   অন্যান্য  রাজধানী  আগুন  ফায়ার সার্ভিস 



Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]