বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-29T09:57:23+06:00
2026-01-29T09:57:23+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৫৭ এএম | ২৯ জানুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য আজ
বিমান দুর্ঘটনায় নিহত ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তাকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে ।

স্থানীয় সময় বেলা ১১টায় পুনের বারোমতির বিদ্যা প্রতিষ্ঠান মাঠে শুরু হবে শেষকৃত্যানুষ্ঠান। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিনডেসহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ শামিল হবেন এ আয়োজনে। 

সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এরইমধ্যে অজিত পাওয়ারের মরদেহ নেয়া হয়েছে বারোমতিতে। 


এরআগে অজিত পাওয়ারের সঙ্গে নিহত হওয়া দুই পাইলটের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাদের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। 

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অজিত পাওয়ারকে বহনকারী বিমান যখন বিধ্বস্ত হয়, তার কিছুক্ষণ আগে থেকেই সেটিকে টালমাটাল মনে হচ্ছিল। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। 

বুধবার (২৮ জানুয়ারি) পুনের বারোমতি বিমানবন্দরে অবতরণকালে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান বর্ষীয়ান রাজনীতিবিদ অজিতসহ পাঁচজন। তার মৃত্যুতে একদিনের সরকারি ছুটিসহ তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত