বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-22T16:39:55+06:00
2026-01-22T16:39:55+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিনোদন
অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের সৌন্দর্য খুঁজুন : পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়াতে তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই যেন এক দীর্ঘ বার্তা দিলেন এই নায়িকা। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে পরীমণি লিখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’


সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’

পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’ ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলছেন, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি যুতসই জবাব। 

জ/ই





Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]