সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-21T13:04:19+06:00
2026-01-21T13:04:19+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
বিনোদন ডেস্ক
⏲ ১:০৪ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬ | বুধবার
সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
দীর্ঘদিন অসুখে ভুগে পরপারে পাড়ি জমালেন সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। বুধবার (২১ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য  দোয়া করবেন। 

১৯৬৪ সালে উর্দু ছবি 'নয়ি জিন্দেগি' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। কিন্তু ১৯৬৬ সালে 'পায়েল' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।


অভিনয়ের পাশাপাশি ইলিয়াস জাভেদ ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালকও। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন জাভেদ। ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালে  চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

প/ই


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত