মার্কেটভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-11-28T13:26:00+06:00
2026-11-28T13:26:00+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অর্থনীতি
মার্কেটভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
মার্কেটভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও নানা ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই টাকা নেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইভাবে পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্ক রয়েছে।

তিনি বলেন, সরকার সবকিছু প্রস্তুত করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন-এমনটি ভাবলে চলবে না। ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রশংসা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, ঋণপত্র খোলা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার খরচ ব্যবসার বড় ব্যয়ের একটি অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব খরচ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সুযোগ সীমিত।

এ কারণে ব্যবসা সহজ করতে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন বলে মত দেয় সংগঠনটি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত