রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক ছাড়

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-24T19:49:16+06:00
2026-11-24T19:49:16+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অর্থনীতি
রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক ছাড়
অর্থনীতি ডেস্ক
⏲ ৭:৪৯ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাকি শুল্ক-কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক ২০ শতাংশ বহাল রেখে বাকি শুল্ক-কর প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের এক সপ্তাহ পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ধারণা, আমদানিতে শুল্ক-কর ছাড়ের ফলে ভোক্তা পর্যায়ে খেজুর, আপেল ও মাল্টার দাম কমতে পারে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত