লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-11-24T16:21:03+06:00
2026-11-24T16:21:03+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:২১ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। দেশে ফেরত আসা ১৭৪ জনের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে সোমবার বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে আগামী ২৫ নভেম্বর লিবিয়ার ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত