পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-24T16:52:53+06:00
2026-11-24T16:52:53+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫২ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভায় উপস্থিত রয়েছেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষের হয়ে সভায় অংশ নিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল। অন্যদিকে শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। পরে স্থগিত সভাটি সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

সোমবারের সভায় মালিকপক্ষ পোশাক শ্রমিকদের জন্য ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। তবে দুই পক্ষের প্রস্তাবের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ মঙ্গলবার চতুর্থ সভায় বসেছে নিম্নতম মজুরি বোর্ড।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত