নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-23T10:25:17+06:00
2026-11-23T12:25:44+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:২৫ এএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
Advertisement
হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখান থেকে তার নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের ভাষ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন খলিলুর রহমান। তবে নিউইয়র্ক যাওয়ার আগে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে নির্ধারিত সময়ের এক দিন আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকায় অবস্থানকালে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন খলিলুর রহমান। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে এসব উদ্যোগের প্রতিফলন দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা ছাড়ার আগে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফেরেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে দেশের বাইরে ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন খলিলুর রহমান। তার সভাপতিত্বে ওই অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নেন খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা ছাড়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর কিংবা শেখ হাসিনা ইস্যু থাকতে পারে বলেও মনে করছেন ওই কর্মকর্তা।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত