ভেনিসের খালে ৯০ কেজির বোয়াল শিকার, প্রবাসীদের কাছে ‘বাঘা’ এমদাদুল

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-11-23T00:55:44+06:00
2026-11-23T00:55:44+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
ভেনিসের খালে ৯০ কেজির বোয়াল শিকার, প্রবাসীদের কাছে ‘বাঘা’ এমদাদুল
প্রবাস ডেস্ক
⏲ ১২:৫৫ এএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ইতালির ভেনিসের কথা উঠলেই চোখে ভাসে গন্ডোলা, স্বচ্ছ নীল জলরাশি আর পর্যটকদের কোলাহল। তবে এই পরিচিত দৃশ্যের আড়ালে মাছ শিকারের নেশায় ভিন্ন এক জগৎ গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসী এমদাদুল সরকার। স্থানীয় প্রবাসী মহলে তিনি ‘বাঘা’ নামেই পরিচিত।

সম্প্রতি বড়শিতে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরে ভেনিসে আলোচনায় এসেছেন তিনি। ভেনিসের সরু খাল ও জলাশয়ে এমদাদুলের বড়শিতে ধরা পড়া বোয়াল মাছগুলোর ওজন সাধারণত ৭০ থেকে ৯০ কেজির মধ্যে থাকে।

কোনো কোনো মাছের দৈর্ঘ্য এতটাই বেশি হয় যে তা শিকারি এমদাদুলের উচ্চতাকেও ছাড়িয়ে যায়। বিশাল আকৃতির এসব মাছ শিকারের কারণে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভেনিসে বসবাস করছেন এমদাদুল সরকার। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে শুরুতে নিছক শখের বশেই বড়শি নিয়ে খালের পাড়ে বসতেন তিনি। তবে দীর্ঘদিনের অধ্যবসায় ও অভিজ্ঞতায় মাছ শিকারে দক্ষতা অর্জন করেছেন। অভিজ্ঞ শিকারিদের মতে, মাছ ধরতে প্রয়োজন অগাধ ধৈর্য। আর বাঘার কাছে এই শিকার অনেকটা ধ্যানের মতো।

দীর্ঘদিনের অভিজ্ঞতায় পানির গতিপ্রকৃতি, বাতাসের দিক এবং জলের নিচের নড়াচড়া পর্যবেক্ষণ করে মাছের অবস্থান বুঝতে পারেন এমদাদুল। তাঁর বিশ্বাস, দীর্ঘদিনের এই সখ্যের কারণে পানির নিচের মাছের সঙ্গে এক ধরনের নীরব যোগাযোগ বা ‘কথা’ হয় তাঁর। কখন টোপ ফেলতে হবে, আর কখন বড়শির সুতায় টান দিতে হবে-সেই হিসাবও তাঁর নখদর্পণে।

ইতালির খাল ও জলাশয়ে শৌখিনভাবে মাছ ধরার সুযোগ থাকলেও এ ক্ষেত্রে রয়েছে কঠোর নিয়মকানুন। ইচ্ছেমতো মাছ ধরার সুযোগ নেই। এমদাদুল সরকারও প্রশাসনের সব নিয়ম মেনেই মাছ শিকার করেন। দেশটিতে মাছ ধরতে সরকারি অনুমোদন বা লাইসেন্স নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ কর বা ট্যাক্স পরিশোধ করতে হয়। নিয়মের প্রতি শ্রদ্ধা রেখেই বছরের পর বছর ধরে নিজের শখ পূরণ করে আসছেন তিনি।

প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে কাজের চাপে যখন অনেকেই ক্লান্ত হয়ে পড়েন, তখন ভেনিসের খালপাড়ে বড়শি হাতে দেখা মেলে এমদাদুল সরকারের। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর এই অভ্যাস তাঁর জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা। ধৈর্য, অভিজ্ঞতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার সমন্বয়ে ভেনিসের জলজ জগতে ‘বাঘা’ এখন এক ব্যতিক্রমী নাম।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত