মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-11-23T01:09:24+06:00
2026-11-23T01:09:24+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি
প্রবাস ডেস্ক
⏲ ১:০৯ এএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় এ অভিযান চালানো হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। এ সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ ও কাজের অনুমতিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন। অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের বিষয়টিও শনাক্ত হয়েছে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার ঘটনাও পেয়েছেন কর্মকর্তারা।

অভিযানে মালয়েশিয়ার ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন। নিয়ম লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোম্পানি কমিশন পাঁচটি তলব নোটিশ জারি করেছে।

অভিযানে আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে।

এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালিয়েছিল মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। ওই অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত