পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নারী ও তরুণীরা।

2026-11-24T17:10:35+06:00
2026-11-24T17:10:35+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৫:১০ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি-নেত্রকোণা প্রতিনিধি
Advertisement
পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নারী ও তরুণীরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোণা সদর উপজেলার ছোট কাইলাটি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার রোখসানা রুমি, সাংস্কৃতিক কর্মী আরিফ মিয়া ও সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম।

বক্তারা বলেন, পাখি প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নির্বিচারে পাখি হত্যা, শিকার ও বিক্রির কারণে বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে পড়ছে। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় পাখি নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

পাশাপাশি পাখির প্রতি সহানুভূতিশীল আচরণ এবং তাদের নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখবে আহবান জানান বক্তারা। 

এ সময় ছোট কাইলাটি গ্রামের শতাধিক সচেতন নারী ও তরুণী মানববন্ধনে অংশ নেন। তারা পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


  বিষয়:   নেত্রকোণা  মানববন্ধন  কর্মসূচি  হত্যা  উদ্যোগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত