আমিরাতে শ্রমবাজারের পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা

প্রবাস ডেস্ক

প্রবাস

2026-11-23T01:03:35+06:00
2026-11-23T01:03:35+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
আমিরাতে শ্রমবাজারের পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা
প্রবাস ডেস্ক
⏲ ১:০৩ এএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা, নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ‘লেবার মার্কেট ট্যালেন্টস’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। তিনি সিলেটের একজন প্রবাসী বাংলাদেশি। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমিরাত সরকারের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় থেকে তাঁকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। এটি ছিল আয়োজনটির চতুর্থ পর্ব।

এ উপলক্ষে বৃহস্পতিবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ বিভাগের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় আয়োজিত এ পুরস্কারের লক্ষ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কর্মীদের সম্মানিত করা এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে সফল চর্চাগুলো তুলে ধরা।

বিভিন্ন পর্বে মোট ৩৩ হাজার আবেদনকারীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের বিজয়ীদের নির্বাচন করা হয়। সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চার দেশের চারজন। তাঁদের মধ্যে একজন ফিলিপাইনের, একজন নেপালের, একজন বাংলাদেশের এবং একজন উগান্ডার নাগরিক।

মোহাম্মদ ওয়াহিদ ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে ‘লেবার মার্কেট ট্যালেন্টস-স্টোরিজ অব পারসিভিয়ারেন্স’ পুরস্কার অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি অভিজ্ঞানপত্র, স্বর্ণপদক এবং ৫০ হাজার দিরহাম নগদ অর্থ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াহিদ বলেন, ‘এই পুরস্কার শুধু আমার গর্বের নয়, সারা বাংলাদেশি প্রবাসীদের গর্বের।’

তিনি আরও বলেন, ‘আরব আমিরাত সরকারের প্রতি সম্মান জানাই। এ দেশে অবস্থানরত সব প্রবাসীকে আইন-কানুনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল এবং বিনয়ী হতে হবে। আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি, তেমনি প্রবাসেও আমরা আমাদের দেশের মতো আমিরাতকেও ভালোবাসি।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত