বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-24T15:31:23+06:00
2026-11-24T15:31:23+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩১ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- এআই নির্মিত
Advertisement
মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়বে। এ ফ্লাইটে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১১২ জন কর্মী। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রথম ফ্লাইটের ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারী সরকারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রথম ফ্লাইটের মাধ্যমে ১১২ কর্মী মালয়েশিয়া যাওয়ার পর বাকি কর্মীদের পাঠানোর সময়সূচি এখনো জানা যায়নি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত