রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

“সকলের তরে, সকলেই আমরা, সর্বত্রই আমরা দেশের তরে” এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

2026-11-21T15:25:42+06:00
2026-11-21T15:25:42+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
⏲ ৩:২৫ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি-রাণীনগর প্রতিনিধি
Advertisement
“সকলের তরে, সকলেই আমরা, সর্বত্রই আমরা দেশের তরে” এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা র‍্যালি  ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মহিলা কলেজ গেটের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো. আবু সায়েম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ লান্স কপোরাল (অবসরপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম, সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) বেলাল হোসেন, শাহিনুর ইসলামসহ অনেকেই।


  বিষয়:   নওগাঁ  সশস্ত্রবাহিনী  দিবস  র‍্যালি  সভা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত