উদ্বোধনের তিন দিনের মাথায় পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত

পটুয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

পটুয়াখালীতে আসন্ন ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর অবকাঠামো নির্মাণকাজ উদ্বোধনের তিন দিনের মাথায় মেলা আয়োজনের অনুমতি স্থগিত করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

2026-11-20T20:42:18+06:00
2026-11-20T20:42:18+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
উদ্বোধনের তিন দিনের মাথায় পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত
পটুয়াখালী প্রতিনিধি
⏲ ৮:৪২ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
ছবি- পটুয়াখালী প্রতিনিধি
Advertisement
পটুয়াখালীতে আসন্ন ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর অবকাঠামো নির্মাণকাজ উদ্বোধনের তিন দিনের মাথায় মেলা আয়োজনের অনুমতি স্থগিত করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখের এক স্মারকের মাধ্যমে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পটুয়াখালী শহীদ মিনার সংলগ্ন মাঠে আগামী ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। অনিবার্য কারণে সেই অনুমতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

আদেশটির অনুলিপি পটুয়াখালীর পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপনীয় শাখার সহকারী কমিশনার এবং পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর অবকাঠামো কাজের উদ্বোধনের পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী। তবে প্রশাসনিক নোটিশ অনুযায়ী, স্মারকলিপি দেওয়ার এক দিন আগেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মেলা আয়োজনের অনুমতি স্থগিত করা হয়।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পটুয়াখালী  মেলা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত