‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কিয়ারা আদভানি?

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-19T11:31:43+06:00
2026-11-19T11:31:43+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কিয়ারা আদভানি?
বিনোদন ডেস্ক
⏲ ১১:৩১ এএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। এবার প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে ঘিরে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। পোস্টের পর গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নেক্সট’। ক্যাপশনে বিস্তারিত কিছু না থাকলেও পোস্টটি প্রকাশের পর থেকেই ‘মোহাব্বাত’-এর সম্ভাব্য নায়িকা হিসেবে কিয়ারার নাম আলোচনায় এসেছে। 

প্রযোজকের শেয়ার করা ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের বলে জানা গেছে। ছবিতে অভিনেত্রীকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক এবং রঙিন স্ট্রাইপের টপে দেখা যায়।

এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমাতেও বিদেশি অভিনেত্রীকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। অন্যদিকে ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

আগেই আভাস পাওয়া গিয়েছিল, এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে। সে সময় ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নাম নিয়ে আলোচনা চলছিল।

সব মিলিয়ে আরশাদ আদনানের ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। তবে ‘মোহাব্বাত’-এ তাঁর অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে প্রযোজক বা সংশ্লিষ্টদের ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত