নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-11-20T11:01:13+06:00
2026-11-20T11:01:13+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
নিউজ ডেস্ক
⏲ ১১:০১ এএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা থেকে বিরত থাকা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়ে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ধর্মমন্ত্রী আরও বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত