প্রথমবার কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-18T16:25:08+06:00
2026-11-18T16:40:14+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
প্রথমবার কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক
⏲ ৪:২৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- কোয়েল মল্লিক
Advertisement
অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় বড় পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। টেলিভিশনে নন-ফিকশন অনুষ্ঠানেও কাজ করেছেন তিনি। তবে এবারই প্রথম কল্পকাহিনিনির্ভর কোনো ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্পই তাঁকে নতুন এই অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট করেছে।

সনি আটের ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ অভিনয়ের কারণ, চরিত্র এবং ভবিষ্যৎ কাজ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন কোয়েল।

সাক্ষাৎকারে তিনি জানান, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা আগে থেকেই থাকলেও এবারই প্রথম কোনো কল্পকাহিনিনির্ভর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার ৯০’জ’-এর গল্পই তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

ধারাবাহিকটিতে তুলে ধরা হবে এমন এক সময়ের গল্প, যখন ইন্টারনেট ও স্মার্টফোনের প্রচলন ছিল না। মানুষের পারস্পরিক সম্পর্কেও ছিল ভিন্ন ধরনের আন্তরিকতা।

টেলিভিশন সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানিয়ে কোয়েল বলেন, ‘টেলিভিশনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। অনেক বাড়িতেই সন্ধের সময়ে টিভি সিরিয়াল দেখার একটা অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীর ভাবে জড়িয়ে পড়েন। টেলিভিশনের অভিনেতাদেরও তাঁরা পরিবারের সদস্যের মতো আপন করে নেন।’

ধারাবাহিকটিতে অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে অভিনয় করবেন কোয়েল। তাঁর লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতি ভাগ করে নিতে চান অপরাজিতা। সেই সূত্র ধরেই দর্শকদের ফিরিয়ে নেওয়া হবে নব্বইয়ের দশকে।

চরিত্রটি সম্পর্কে কোয়েল বলেন, ‘এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।’

তবে ধারাবাহিকটির সব পর্বে তাঁকে দেখা যাবে না। গল্পে অপরাজিতার শৈশবের অংশ ফ্ল্যাশব্যাকে দেখানোর সময়ই পর্দায় উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’। এ ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আগ্রহ রয়েছে তাঁর।

নতুন ছবিগুলোও দর্শকের ভালোবাসা পাবে বলে আশা প্রকাশ করেছেন কোয়েল।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত