গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-18T19:38:15+06:00
2026-11-18T19:38:15+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:৩৮ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
গোপালগঞ্জের চার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, বিক্ষোভসহ বিভিন্ন কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে কাশিয়ানীতে পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম, কোটালীপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত থাকলেও কাশিয়ানীতে টহলের দায়িত্বে ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়লে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, কাশিয়ানী থেকে পাওয়া একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

জেলার কোটালীপাড়া উপজেলায় বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ভেতরে প্রবেশ করেন দলটির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁরা কার্যালয়ের সামনে দীর্ঘ সময় অবস্থান করেন। এ ছাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

টুঙ্গিপাড়া উপজেলাতেও বুধবার সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের শোডাউন করেছেন বলে জানা গেছে। এদিকে, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা ব্যাগ-বোচকা নিয়ে থানা ছেড়ে চলে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। থানা ছেড়ে যাওয়ার আগে থানায় হামলাকারী হিসেবে পরিচিত এক নেতার সঙ্গে পুলিশ সদস্যদের সাক্ষাতের কথাও জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও পাঁচ নেতা পদত্যাগ করেছেন বলেও খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পায়ে হেঁটে ও মোটরসাইকেল নিয়ে মিছিল করেছেন। অন্যদিকে, ঢাকায় এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। এ সময় আদালতের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টির অভিযোগও উঠেছে।

এদিকে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক গোপালগঞ্জের সাংবাদিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘আওয়ামী লীগ’ শব্দের আগে ‘কার্যক্রম নিষিদ্ধ’ না লেখার অনুরোধ জানিয়েছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছেন বলে জানা গেছে।

জেলার পাঁচ উপজেলার মধ্যে সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও সহিংস কর্মকাণ্ডের খবর পাওয়া গেলেও মুকসুদপুরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সংসদ অধিবেশনে যোগ দিতে গতকাল ঢাকায় ফিরে গেছেন। এর এক দিন আগে তিনি ঢাকা থেকে মুকসুদপুরে এসেছিলেন। গোপালগঞ্জের অপর দুই সংসদ সদস্যও একই কারণে ঢাকায় অবস্থান করছেন।

জ/দি



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত