কাশিয়ানি বিএনপি অফিসে ভাংচুর, গ্রামীণ ব্যাংকে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

জেলার কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুর করেছে ওই সংগঠনের নেতাকর্মীরা।

2026-11-18T16:28:27+06:00
2026-11-18T16:28:27+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কাশিয়ানি বিএনপি অফিসে ভাংচুর, গ্রামীণ ব্যাংকে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৪:২৮ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
জেলার কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুর করেছে ওই সংগঠনের নেতাকর্মীরা। 

আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। তারা বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেয়। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর করে তারা। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্র আগুনে পুড়ে যায়। 

এ ব্যাপারে জানার জন্য কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: সাজেদুর রহমানের মোবাইল ফোন কল করা হলেও তাতে কোনো লাভ হয় নাই।


  বিষয়:   গোপালগঞ্জ  অগ্নিসংযোগ  নিষিদ্ধ  সংগঠন  ভাঙচুর 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত