আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-18T17:46:12+06:00
2026-11-18T17:46:12+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৬ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সফরকে কেন্দ্র করে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত