গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রস্তুতি

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

গতকাল মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তান্ডব চালিয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ীসহ টুঙ্গিপাড়া থানায় অগ্নীসংযোগ করে জ্বালিয়ে দেয়ার সময় আরও বেশ কিছু বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসব বাড়ী ও প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতাকর্মীরা।

2026-11-18T13:45:10+06:00
2026-11-18T13:45:10+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রস্তুতি
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ১:৪৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
গতকাল মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তান্ডব চালিয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়ীসহ টুঙ্গিপাড়া থানায় অগ্নীসংযোগ করে জ্বালিয়ে দেয়ার সময় আরও বেশ কিছু বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসব বাড়ী ও প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে,  টুঙ্গিপাড়া থানায় হামলার সময় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাত্তর টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি আহত হন। এ ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজন বিজিবি সদস্যকে কুপিয়ে আহত করেছে। আহতরা সবাই টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। 

জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পতিত সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মিছিল করেছে। গোপালগঞ্জের ঘোনাপাড়ায়ও মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের খাবার সরবরাহ করার জন্য মহিলারা খিচুড়ি রান্না করছে এমন ছবি কেউ কেউ ফেসবুকে পোষ্ট করেছে। কোটালিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে উঠান বৈঠক করে শেখ হাসিনার জন্য দোয়া চাওয়া হয়েছে। দীর্ঘ আড়াই বছর পর মাইকে বাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন।

মোবাইলের স্পীকার অন করে বঙ্গবন্ধুর ভাষন বাজানো হচ্ছে। এ ধরনের কিছু কর্মসূচি আসলে অব্যাহত রয়েছে। ১৯ নভেম্বর আহুত লকডাউন কর্মসূচি সফল করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সে মোতাবেক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলির প্রস্তুতি চলছে বলে নিজস্ব একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। 

আমি আজ বুধবার সকালে জেলার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : দিদারুল আলমের সাথে কথা বলেছি মোবাইল ফোনে। তিনি বলেন, উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় কোনো সমস্যা হয়নি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠায় কাল কাটছে। টুঙ্গিপাড়া থেকে জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাওয়ার পথে মহাসড়ক বা সড়কে গাছের গুড়িসহ বিভিন্ন জিনিস ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

আমার প্রশ্নের জবাবে তিনি বলেন, এ যাবৎ টুঙ্গিপাড়া উপজেলার কোথাও সেনা সদস্যের উপস্থিতি হয়নি, কোথাও ১৪৪ ধারা জারী করা হয়নি বা কারফিউ জারী হয়েছে বলে জানা যায়নি। যারা এসব বলছে তারা গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনষ্টাগ্রাম অন্য কোনো প্লাটফর্মে কেউ গুজব ছড়ালে তাতে কান দেয়ার প্রয়োজন নেই। সার্বিক বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তবে তিনি ফোন ধরেননি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানিয়েছে তিনি ব্যস্ত সময় পার করছেন।

এডিসি জেনারেল এসএম তারেক সুলতান বলেন, এসব ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলা শ্রেয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস্ শাহীনা নাছরীনের সাথে মোবাইল ফোনে কথা বলতে শুরু করার পর সাংবাদিক পরিচয় পেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর তিনি ফোন ধরেননি। 

চলমান সহিংস পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জননিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করছে । আজ বুধবার (১৮ নভেম্বর) বিজিবি কর্তৃপক্ষ গনমাধ্যমকে এসব তথ্য জানায়।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তারা নজরদারির কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করছে। 

এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা চলছে। এদিকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টানিয়ে দিয়েছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বের নাম সংবলিত সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। 


  বিষয়:   গোপালগঞ্জ  অগ্নীসংযোগ  হামলা  যানবাহন  আহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত