মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-18T12:19:43+06:00
2026-11-18T12:19:43+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:১৯ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।

স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত