বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুরের পর অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

জেলার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে ওই ঘটনা ঘটে।

2026-11-15T16:17:11+06:00
2026-11-15T16:17:11+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুরের পর অগ্নিসংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৪:১৭ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
জেলার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে তারা কুশলি ইউনিয়নের নিলফা বাজারের বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে আমরা দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবো।


  বিষয়:   টুঙ্গিপাড়া  ভাংচুর  অগ্নিসংযোগ  ঘটনা  কমিটি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত