জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মুঠোফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন সামান্তা।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। পোস্টে সামান্তা জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের ওই ব্যক্তি তাঁকে ফোন করেন। এ সময় কয়েক দিনের মধ্যে তাঁকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তবে ছাত্রলীগে নিজের পদ-পদবি কী, তা জানাতে রাজি হননি ওই ব্যক্তি।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
এর আগে গত ৫ নভেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা। একই সঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা উল্লেখ করেছিলেন তিনি।
জ/দি