জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-14T14:15:15+06:00
2026-11-14T14:15:15+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৫ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা বিচ্ছিন্নভাবে বসবাস করে। আজ শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করা সম্ভব হলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন দলটির মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর ছদ্মবেশী অবস্থান থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাঁর মতে, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণে প্রায় একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিতভাবে সাইবার আক্রমণের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।

অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবিরের বিভিন্ন বয়ান খণ্ডন করার পর দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেও বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দলটির তৈরি করা বয়ানের ক্ষতি হওয়ায় তারা তাঁর ওপর ক্ষুব্ধ।

রাশেদ খাঁন আরও বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় দলটির নেতাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এ কারণে তারা তাঁর বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।

বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে ‘জাহেলিয়াতি’ আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত