রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল।
আজ বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্র হিসেবে তিনি গর্ববোধ করেন। এ সময় হলে অবস্থানকালীন জীবনের বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন তিনি।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, এসএম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা গর্বিত। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এসএম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে।
জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ হলের ছাত্র ছিলেন।
এসএম হলের সাবেক ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ পরামর্শের জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
জ/দি