নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-11T16:25:35+06:00
2026-11-11T16:25:35+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
⏲ ৪:২৫ পিএম | ১১ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- কুড়িগ্রাম প্রতিনিধি
Advertisement
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অংশীজনদের নিয়ে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপের আয়োজন করেছে এসএসবিসি প্রকল্প।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা হয়।

নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একই কেন্দ্রের এফপিআই মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের এফডব্লিউএ মোছা. কোহিনুর খাতুন, মোছা. ফাতেমা বেগম ও মোছা. মাসুদা আক্তার এবং এফডব্লিউভি মোছা. তানজিনা খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর সানজিদা সিদ্দিকা, বিজয়া রানী ও মো. সাগর ইসলাম।

সংলাপে মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা গ্রহণের সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি এবং অপুষ্টি প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। তাই জনগণের মতামত ও এলাকার বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করতে হবে। এতে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত