সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫৫)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, আটকৃতদের শনিবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জ/বা