কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। এর পর শনিবার দুপুর ১টা থেকে টার্মিনালটির পুনর্গ্যাসীকরণ কার্যক্রম চালু করে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় সামিটের এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এর ফলে এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এ সময়ে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।
জ/উ