মধ্যরাতে পরীমনির রহস্যময় পোস্ট, ইঙ্গিত কাদের?

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-06T09:03:50+06:00
2026-11-06T09:03:50+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
মধ্যরাতে পরীমনির রহস্যময় পোস্ট, ইঙ্গিত কাদের?
বিনোদন ডেস্ক
⏲ ৯:০৩ এএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আঞ্চলিক ভাষায় রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। পোস্টে ‘শহিদ ভাইয়ের’ শেখানো একটি কথার উল্লেখ করলেও কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এর পরই তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না?’

তবে পোস্টে উল্লেখ করা ‘শহিদ ভাই’ বলতে কাকে বুঝিয়েছেন কিংবা কাদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরীমনি। ফলে তার এই স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা এবং হট্টগোলের ঘটনা আলোচনায় আসে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় পরীমনির জামিন বাতিল করে আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি এবং জামিনের আবেদন জানান। পরে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে উপস্থিত সংবাদকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিককে হেনস্তা করা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এদিকে, ভিড়ের মধ্যে কেউ তাকে স্পর্শ করেছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়।’ পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেন অনেকে। অন্যদিকে, ভিড়ের মধ্যে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে পরীমনির পক্ষেও মত দেন কেউ কেউ।

এরই মধ্যে মধ্যরাতে দেওয়া পরীমনির নতুন স্ট্যাটাস ঘিরে আবারও তৈরি হয়েছে আলোচনা। তবে তার পোস্টের বক্তব্যের লক্ষ্য বা ‘শহিদ ভাই’ পরিচয় সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত