সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-07T19:34:04+06:00
2026-11-07T19:34:04+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
⏲ ৭:৩৪ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার এলকে স্কয়ার কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সদস্যসচিব মো. মুরসালিন, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম এবং যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন রাজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, বিএনপি নেতা কাজী এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, শরিফ উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ইদ্রিস মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহ্বায়ক অমলেদু কনক ও সদস্যসচিব জিয়াউদ্দিন, পৌর শ্রমিক দলের সদস্যসচিব আলাউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সীতাকুণ্ড উপজেলার ১ থেকে ৯ নম্বর ইউনিয়নের যুবদল নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল অতীত স্মরণের দিন নয়; এটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। তাঁরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অনেকের সহ্য হচ্ছে না। সরকারকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কেউ কেউ অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তাঁরা। এ ধরনের অপপ্রচারের বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত