একাত্তর থেকে আজ পর্যন্ত বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T20:00:06+06:00
2026-11-07T20:00:06+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
একাত্তর থেকে আজ পর্যন্ত বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০০ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
বিএনপি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং ফ্যাসিবাদী শক্তিকে হটানো দল হিসেবে বিএনপি তাদের পুনর্বাসনের পক্ষে নয়। এমনকি দেশে ফিরে আসার সুযোগও জনগণ দেবে না।

শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শামীম কায়সার লিংকন বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকা করার কাজ করছে। এ ছাড়া বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

পরে জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদির সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত