দাগনভূঞা উত্তর আলামপুর দারুসসালাম ইফতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার উদ্যোগে ৭ নভেম্বর শনিবার সকাল ১১ টায় এক অভিবাবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে উক্ত সমাবেশের প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা পিন্যাস গ্রুপের চেয়ারম্যান কাউসার আহমেদ,দাগনভূঞা সাংবাদিক কল্যান ট্রাস্টের চেয়ারম্যান সাংবাদিক আবু তাহের পন্ডিত,আবদুল আজিজ ও মজিদ ওয়াকফ স্টেটের মোতয়াল্লী আনম খায়রুল বাশার। ৮ নং জায়লস্কর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।
মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমান মারুফের সার্বিক তত্বাবধানে এবং শিক্ষক আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নুর মোহাম্মদ আজমির( রাঃ) মসজিদের খতিব মাওলানা মোঃ জাকারিয়া। অধ্যক্ষ মাওলানা ইউনুস, সমাজ সেবক নুরুল্লাহ ও জাকির হোসেন।
জ/বা