সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় নিজের ক্যাম্পাসের সামনে প্রাণ গেলে শিক্ষার্থীর

সীতাকুণ্ড প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-03T16:21:48+06:00
2026-11-03T16:21:48+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় নিজের ক্যাম্পাসের সামনে প্রাণ গেলে শিক্ষার্থীর
সীতাকুণ্ড প্রতিনিধি
⏲ ৪:২১ পিএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই সহপাঠী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় ডালাস পেট্রোল পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মাইশাসহ তার দুই সহপাঠী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মাইশা মুশফিরাত মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে। তিনি আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হওয়ার সময় সীতাকুণ্ড থেকে অলংকারগামী ৮ নম্বর বাসটিকে দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয়। এতে বাসটি মাইশা ও তার দুই সহপাঠীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর এক বিশেষ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুতে আইআইইউসি পরিবার গভীর শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত