ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে হিনা খানের

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। তবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। তার প্রস্তাবে সম্মতি দেন দীর্ঘদিনের প্রেমিক রকিও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

2026-11-02T08:27:45+06:00
2026-11-02T08:27:45+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে হিনা খানের
বিনোদন ডেস্ক
⏲ ৮:২৭ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। তবে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। তার প্রস্তাবে সম্মতি দেন দীর্ঘদিনের প্রেমিক রকিও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শোনান হিনা খান। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।

বিয়ের বিষয়ে হিনা বলেন, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। এমনকি তারা বিয়ের জন্য প্রস্তুত ছিলেন কি না, তা নিয়েও সংশয় ছিল তার। দীর্ঘদিন একসঙ্গে থাকার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, তাদের সম্পর্কের বয়স ১০ বছরের বেশি। এখন হিসাব করলে তা ১৩-১৪ বছর হয়ে গেছে।

জীবনের অনিশ্চয়তা থেকেই বিয়ের সিদ্ধান্ত

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে হিনা বলেন, শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি রকিকে বলেছিলেন, হয় তাকে নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে হবে এবং পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে, নয়তো হিনাকেই বিয়ে করতে হবে। কারণ, আগামীকাল কী হবে, তা তিনি জানতেন না।

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ে কি সত্যিই মাত্র ১৫ মিনিটে সম্পন্ন হয়েছিল? জবাবে হিনা জানান, সময়টি ১৫ মিনিটেরও কম ছিল।

অভিনেত্রী বলেন, শারীরিক অসুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই তাকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার ভাষায়, ‘আমি জানি না কী হতে যাচ্ছে। সত্যি বলতে, এই অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো বিয়েটা করে ফেলি। সে বলেছিল, ঠিক আছে। তার কখনো কোনো আপত্তি ছিল না।’

ধারাবাহিকের সেটে পরিচয়, পরে প্রেম

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় হিনা খান ও রকি জয়সওয়ালের। ওই ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগের সঙ্গে।

কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর সেই সম্পর্ক প্রেমে গড়ায়। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকে স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইসহ জীবনের নানা কঠিন সময়ে একে অপরের পাশে ছিলেন এই জুটি।

দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন তারা।

ভালোবাসার পৃথিবী গড়েছেন দুজন

বিয়ের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে হিনা লিখেছিলেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে তারা ভালোবাসার একটি নিজস্ব পৃথিবী গড়ে তুলেছেন।

তিনি লেখেন, ‘আমাদের ভিন্নতাগুলো মুছে গেছে, হৃদয় এক হয়েছে। এমন এক বন্ধন তৈরি হয়েছে, যা বহু জীবন ধরে টিকে থাকবে। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে আমাদের মিলন চিরস্থায়ী হলো। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই।’

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত