তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে জোট: পাটওয়ারী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

১১ দলীয় জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোট তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে। জোটের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বা জোট ভেঙে গেছে—এমন প্রচারণাকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

2026-11-02T08:41:00+06:00
2026-11-02T08:41:00+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে জোট: পাটওয়ারী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪১ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
১১ দলীয় জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোট তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে। জোটের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বা জোট ভেঙে গেছে—এমন প্রচারণাকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা গুজব সৃষ্টি করতে চাচ্ছে যে জোট ভেঙে গেছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, ওগুলো তাদের আকাশকুসুম কল্পনা।’

নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কোনো সরকারের টাকা খাই না। বিরোধী দলেরও কোনো টাকা খাই না। বিদেশেও টাকা খাই না। আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি। বাংলাদেশের মাটিতে বসবাস করি। এখানকার পানি, বায়ুতে চলাফেরা করি। ফলে এটার প্রতি যে রেসপন্সিবিলিটি, আমরা এর কাছে দায়বদ্ধ। আর কারও কাছে দায়বদ্ধতার সুযোগ নেই আমাদের।’

জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, ‘ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। বাংলাদেশের বিরোধী দলীয় এই জোট ভাঙবে না। এই জোট ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তারপরে ক্ষান্ত হবে। কারণ আমরা এক দফার দিকে যাচ্ছি।’

দেশের রাজনীতিতে নতুন একটি বড় সংগ্রাম শুরু হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে, যা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট।

এ বিষয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বক্তব্য দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাদের কিছু ভাই আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মামলা থেকে মুক্ত করে দিচ্ছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্যের বক্তব্য থেকেই বিষয়টি সামনে এসেছে। তার দাবি, এর মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সরকারের আঁতাতের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেছে।

জ/শা 


  বিষয়:   এনসিপি  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত