মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি!

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-03T18:12:10+06:00
2026-11-03T18:12:10+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
মুক্তির আগেই ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি!
বিনোদন ডেস্ক
⏲ ৬:১২ পিএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তিন বছর পর চলতি ডিসেম্বরে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। তবে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে বিপুল অর্থ আয় করেছে সিনেমাটি।

সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে এখন পর্যন্ত ‘কিং’-এর আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মুক্তির স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে।

ভারতের বাইরের বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এ জন্য প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি (মিনিমাম গ্যারান্টি) দিয়েছে। কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ অঙ্কের ন্যূনতম গ্যারান্টি বলে জানা গেছে। এর আগে এ ধরনের কোনো চুক্তির অঙ্ক ১০০ কোটি রুপিও ছাড়ায়নি।

অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেক্ষাগৃহের বাইরের স্বত্ব বিক্রি থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে সিনেমাটি। খবর অনুযায়ী, নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে ‘কিং’-এর ওটিটি স্বত্ব কিনেছে। এ ছাড়া স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে।

তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বড় পর্দায় ‘কিং’-এর ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে চুক্তির অঙ্ক বাড়তে বা কমতে পারে। সব হিসাব অনুযায়ী, মুক্তির আগেই সিনেমাটির মোট আয় দাঁড়াচ্ছে ৬৬৫ কোটি রুপিতে।

এদিকে সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। তবে পরিকল্পনায় বিভিন্ন পরিবর্তনের কারণে বর্তমানে নির্মাণব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। এর সঙ্গে শাহরুখ খানের পারিশ্রমিক যোগ হলে মোট ব্যয় পৌঁছাবে ৫০০ কোটি রুপিতে। ফলে সিনেমাটিকে সফল হতে হলে বড় অঙ্কের আয় করতে হবে। মুক্তির আগেই স্বত্ব বিক্রির হিসাব সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সিনেমাটি ব্লকবাস্টার সাফল্য পায়। এবার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন অভিনেতার ‘লাকি চার্ম’ হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ আরও অনেক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত