ইরানে নতুন হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ অক্টোবর) সকালে দুই নেতার মধ্যে এ কথোপকথন হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

2026-11-01T10:19:15+06:00
2026-11-01T10:19:15+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে নতুন হামলার প্রস্তুতি, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:১৯ এএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ অক্টোবর) সকালে দুই নেতার মধ্যে এ কথোপকথন হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ফোনালাপ সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানে পুনরায় হামলার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথা হয়।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরান সংঘাতের কূটনৈতিক সমাধান চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামরিক পদক্ষেপের মাধ্যমেও যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনে সক্ষম বলে মনে করেন তিনি।

শনিবার ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের আরও এক বা দুটি স্থাপনা ধ্বংস করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের এখনো এক বা দুটি স্থাপনার ব্যবস্থা করতে হবে। তবে ১০ মিনিটের মধ্যেই তা করা সম্ভব।’

এ সময় ইরানের পিকঅ্যাক্স পর্বতের প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনারা পিকঅ্যাক্স পর্বতের কথা বিবেচনা করতে পারেন। সেটিরও ব্যবস্থা করতে হবে।’

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, পিকঅ্যাক্স পর্বত এলাকায় পারমাণবিক উপাদান মজুত রাখা হয়ে থাকতে পারে। চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত ওই এলাকায় হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তার ভাষ্য, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং আলোচনা ভালোভাবেই চলছে। তবে দেশটিকে খুব বেশি নির্ভরযোগ্য মনে করেন না তিনি। কারণ, চুক্তিতে পৌঁছানোর পরও ইরান সেখান থেকে সরে আসে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’ সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

জ/শা 


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  নেতানিয়াহু 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত