সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-01T15:19:40+06:00
2026-11-01T15:19:40+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান
স্পোর্টস ডেস্ক
⏲ ৩:১৯ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। তবে জাতীয় দলে অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার আগেই চোটের কারণে ছিটকে গেছেন এই তরুণ ফুটবলার। ফলে আসন্ন সাফ টুর্নামেন্টে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। রোনানের অনুপস্থিতিতে দলের আক্রমণভাগ সাজানো নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে কোচকে।

গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রোনানের। কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ার পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানের বিষয়টি ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করেছিলেন তিনি। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে যাত্রার জন্য তাঁর বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে টিকিটটি বাতিল করতে হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না। তবে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হয় তাঁর। এ কারণে সাফ টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলেও রোনানকে রেখেছিলেন কোচ ডুলি।

এদিকে জাতীয় দলের ক্যাম্পেও স্বস্তিতে নেই কোচিং স্টাফ। বিশ্বনাথ এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর আজ সকালে আবারও অনুশীলনে ফিরেছে দল। তবে এখনো খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি ডুলি।

আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া জাতীয় দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত