আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েষ্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী টাইগাররা

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২০২৭ চক্রে এখন পর্যন্ত ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোন দলই। তবে গতকাল একদিনে দুটি ম্যাচের ফলাফলে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই।

2026-11-01T15:37:53+06:00
2026-11-01T15:37:53+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েষ্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী টাইগাররা
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৭ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২০২৭ চক্রে এখন পর্যন্ত ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোন দলই। তবে গতকাল একদিনে দুটি ম্যাচের ফলাফলে জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই।

শনিবার ঘরের মাঠে সিরিজ নির্ধারর্ণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও নিশ্চিত করেছে তারা। ১২৪ রেটিং পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২২।

দক্ষিণ আফ্রিকার জয়ের আগে একই দিন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। একদিনে দুই টেস্টের ফলাফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে পালাবদল হয়েছে। অস্ট্রেলিয়ার হারে শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে বাকি আছে আর ১০টি টেস্ট সিরিজ। ফলে ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে প্রতিটি দলের জন্যই বাকি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ  বাংলাদেশ  ওয়েষ্ট ইন্ডিজ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত