ক্রিকেটেও আসছে ‘ব্যালন ডি’অর’, শুরু কবে?

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। সারা বছরের পারফরম্যান্স বিবেচনায় মৌসুমের সেরা ফুটবলারকে এই পুরস্কার দিয়ে থাকে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। এবার ফুটবলের আদলে ক্রিকেটেও বড় পরিসরে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করার উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ আয়োজনকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হতে পারে।

2026-10-31T09:20:58+06:00
2026-10-31T09:20:58+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ক্রিকেটেও আসছে ‘ব্যালন ডি’অর’, শুরু কবে?
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২০ এএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। সারা বছরের পারফরম্যান্স বিবেচনায় মৌসুমের সেরা ফুটবলারকে এই পুরস্কার দিয়ে থাকে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। এবার ফুটবলের আদলে ক্রিকেটেও বড় পরিসরে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করার উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ আয়োজনকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হতে পারে।

ফুটবলে ব্যালন ডি’অরকে সবচেয়ে আলোচিত পুরস্কার বিতরণী আয়োজনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ক্রিকেটে অবশ্য আইসিসির বর্ষসেরা পুরস্কার চালু রয়েছে। তবে ফুটবলের ব্যালন ডি’অরের মতো জাঁকজমকপূর্ণ ও বিশ্বব্যাপী আলোচিত আয়োজন এখনো হয়ে ওঠেনি। সেই ব্যবধান ঘোচাতেই নতুন পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০০৪ সাল থেকে ক্রিকেটারদের বর্ষসেরা পুরস্কার দিয়ে আসছে আইসিসি। ২০২১ সাল থেকে এতে যুক্ত হয় বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদেরও স্বীকৃতি দেওয়া হয়। তবে ২০২৪ সাল পর্যন্ত এসব পুরস্কার দেওয়া হলেও ২০২৫ সালে কোনো ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়নি।

এর পেছনে রয়েছে আইসিসির বড় আয়োজনের পরিকল্পনা। সংস্থাটি চায়, বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে। ২০২৬ সালও শেষের দিকে। এমন পরিস্থিতিতে গত দুই বছরের পারফরম্যান্সকে একটি মৌসুম হিসেবে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বড় পরিসরে পুরস্কার বিতরণী আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেটি ২০২৭ সালে হতে পারে।

আইসিসির এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য এটি একটি উপযুক্ত সুযোগ। এর মাধ্যমে সমর্থকেরাও পুরস্কার নিয়ে আলোচনা ও মতামত প্রকাশের সুযোগ পাবেন।

ওই কর্মকর্তা আরও বলেন, আইসিসি দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে। তবে ২০২৫ সালের পুরস্কার ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বড় দল ও খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার আয়োজনকে আরও বৃহত্তর পরিসরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ফুটবলে ব্যালন ডি’অর ঘিরে সমর্থকদের মধ্যে প্রতিবছরই ব্যাপক আলোচনা ও উত্তেজনা দেখা যায়। বিশেষ করে দীর্ঘ সময় ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে এই পুরস্কার জিতবেন, তা নিয়ে ছিল নানা বিতর্ক ও বিশ্লেষণ।

এবার ক্রিকেটেও কি তেমন উন্মাদনা তৈরি হবে? আইসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন ও পারফরম্যান্স নিয়ে বৈশ্বিক পর্যায়ে আরও বড় আলোচনা তৈরি হতে পারে। তবে নতুন এই আয়োজন কবে এবং কীভাবে শুরু হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সূত্র: নিউজ১৮ ডটকম।

জ/শা 


  বিষয়:   ক্রিকেট  ব্যালন ডি’অর 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত