এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
এদিকে আজ থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরে আজ তাঁদের বেতন দেওয়ার কথা রয়েছে। তবে বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এখনো পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামো ঘোষণা করা হয়।
এদিকে পে-স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট। এ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
জ/উ