মালয়েশিয়ার অট্টালিকায় পরীমনি, হাতে কীসের বোতল?

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-01T15:24:17+06:00
2026-11-01T15:24:17+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
মালয়েশিয়ার অট্টালিকায় পরীমনি, হাতে কীসের বোতল?
বিনোদন ডেস্ক
⏲ ৩:২৪ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- পরীমনি
আলোচনায় যেন কিছুতেই বিরতি নেই চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে। কিছুদিন আগে জমকালো আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করে আলোচনায় আসেন তিনি। সেই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা আলোচনা। এরপর নতুন সিনেমার খবর দিয়ে শিরোনামে আসেন এই অভিনেত্রী। জন্মদিনের অনুষ্ঠানে তাঁর নাচ এবং সেই নাচের ভিডিও প্রকাশের পরও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এবার অনুসারীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন পরীমনি। দেশের গণ্ডি পেরিয়ে তাঁকে দেখা গেল মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বিলাসবহুল হোটেলে। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি থেকে জানা গেছে, সেগুলো তোলা হয়েছে শহরটির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

ছবিতে হোটেলের জানালার পাশে বসে থাকতে দেখা যায় পরীমনিকে। তাঁর পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের জমকালো ফ্লোরাল গাউন। পোশাকজুড়ে ছোট ছোট ফুলের নকশার পাশাপাশি রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে একটি বোতলও হাতে দেখা গেছে তাঁর। ছবির ক্যাপশনে বিষয়টি তুলে ধরে পরীমনি লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

তবে অভিনেত্রীর হাতে থাকা বোতলটি কীসের, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুসারীদের মধ্যে। অনেকের ধারণা, এটি শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে। যদিও এ বিষয়ে নিজে থেকে কিছু জানাননি পরীমনি।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেত্রী। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়ার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। মন্তব্যও জমা পড়ে দেড় হাজারের বেশি। কেউ পরীমনির সাজের প্রশংসা করে লিখেছেন, ‘আগের রানিদের মতো দেখাচ্ছে’। আরেকজনের মন্তব্য, ‘তুমি এত সুন্দর হলে কেন পরী?’। কেউ আবার তাঁর হাতে থাকা বোতলটির পরিচয় জানতে চেয়েছেন। একজন মজা করে লিখেছেন, ‘বোতলটা আসল নাকি শুধু পোজের জন্য, তদন্ত চলছে!’

প্রসঙ্গত, সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নতুন ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এর শুটিং করেছেন পরীমনি। এ ছাড়া নিজের জন্মদিনে ‘ফারজানা’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দেন তিনি। তারেক রহমানের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার শুটিংও অনেকখানি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত