ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার পর্যন্ত এ রুটে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

2026-10-31T07:43:48+06:00
2026-10-31T07:43:48+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৩ এএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার পর্যন্ত এ রুটে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ৩০টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

বেবিচকের হিসাবে, এসব ফ্লাইটের কারণে সৌদিগামী ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে সংস্থাটি।

এর আগে, গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইভাবে ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইউএস-বাংলা এয়ারলাইনস।

জ/শা 


  বিষয়:   ঢাকা-সৌদি রুট  ফ্লাইট বাতিল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত