‘চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে’

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-10-30T14:59:55+06:00
2026-10-30T14:59:55+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‘চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে’
নিউজ ডেস্ক
⏲ ২:৫৯ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
চাঁদাবাজির প্রসঙ্গ উঠলেই সাধারণ মানুষ বুঝতে পারেন কোন দলের কথা বলা হচ্ছে—এমন মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি বলেছেন, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকার জেলা জামায়াত কার্যালয়ে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলী আজম মো. আবু বকর বলেন, নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এ পরিস্থিতিতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি জানান, শনিবার (৩১ অক্টোবর) লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে আসবেন। সেখানে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন তারা।

ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত