জন্মদিনের নাচের ভিডিওতে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?

বিনোদন ডেস্ক

বিনোদন

জন্মদিনের জমকালো আয়োজনের রেশ কাটতে না কাটতেই নাচের ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়।

2026-10-29T10:30:09+06:00
2026-10-29T10:30:09+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
জন্মদিনের নাচের ভিডিওতে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
বিনোদন ডেস্ক
⏲ ১০:৩০ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জন্মদিনের জমকালো আয়োজনের রেশ কাটতে না কাটতেই নাচের ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উদ্‌যাপন করেন পরীমনি। জন্মদিনের সেই আয়োজনের একটি নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ ভিডিওটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে মৃদু সুরের সংগীতের তালে এক ব্যক্তির সঙ্গে নাচছেন পরীমনি। ভিডিওর শেষ দিকে তাঁকে ঘিরে আরও কয়েকজন অতিথিকে আনন্দ-উল্লাসে অংশ নিতে দেখা যায়। ভিডিওটি ঘিরে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ আগের জন্মদিনের আয়োজনের স্মৃতি টেনে মজার মন্তব্যও করেছেন।

এদিকে ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তিকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, তাঁর নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার ও ফ্যাশন হাউজের উদ্যোক্তা। পরীমনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমার খবরও দিয়েছেন এই অভিনেত্রী। পরিচালক তারেক রহমানের ‘ফারজানা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটির শুটিং ইতিমধ্যে বেশ কিছুটা এগিয়েছে। আগামী রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জ/শা 


  বিষয়:   অভিনেত্রী  পরীমনি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত