মেরিন একাডেমিতে প্রশিক্ষণের মানে আপস নয়: নৌসচিব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-29T15:03:36+06:00
2026-10-29T15:03:36+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
মেরিন একাডেমিতে প্রশিক্ষণের মানে আপস নয়: নৌসচিব
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৩ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক গড়ে তুলতে প্রশিক্ষণের গুণগত মান ও যোগ্যতার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান এনডিসি।

আজ বৃহস্পতিবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে ভর্তি কার্যক্রম এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় দেশের সব সরকারি ও বেসরকারি মেরিন একাডেমির প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় মেরিন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন নৌপরিবহন সচিব।

সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিগুলোতে ভর্তির আবেদন ও প্রক্রিয়াকরণসহ মোট চার্জ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা।

সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরে আতাউর রহমান বলেন, দেশের তরুণদের জন্য কারিগরি পেশায় আরও বেশি সুযোগ তৈরি করতে হবে। আর এ লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা।

একাডেমি প্রধানদের উদ্দেশে তিনি বলেন, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মান ও যোগ্যতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।

নৌসচিব আরও বলেন, ক্যাডেট ও ক্রুদের এমনভাবে দক্ষ করে তুলতে হবে, যাতে তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সব নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে পারেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়াতে ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, মেরিন খাতকে আরও উন্নত করার পাশাপাশি দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করাই প্রধান দায়িত্ব। এসব নাবিক ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ জন্য প্রতিটি একাডেমিকে শিক্ষার গুণগত মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত একাডেমি প্রধানরা নৌপরিবহন সচিবের নির্দেশনাকে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশের মেরিন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত