শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-29T15:07:17+06:00
2026-10-29T15:07:17+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৭ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চীনের হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে আরও ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াক।

অন্যদিকে, চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই। বৈঠকে বিভাগের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় শাখার চতুর্থ পর্যায়ের গবেষক ওয়াং লিয়াং, বৈদেশিক বিনিময় সেবা কেন্দ্রের উপপরিচালক হু বো এবং চীনা দোভাষী লি শুয়েজিয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ডুয়ান শুহুই। স্বাগত বক্তব্যে তিনি হুবেই প্রদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সক্ষমতা এবং অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের ৭৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।

ডুয়ান শুহুই বলেন, হুবেই প্রদেশে আরও বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা খাতের পেশাজীবীদের স্বাগত জানাতে তারা আগ্রহী। এ ক্ষেত্রে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অগ্রাধিকার তুলে ধরেন সিনিয়র সচিব মো. আবদুল খালেক। দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ করতে দুই পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া শিক্ষার্থী বিনিময় কর্মসূচির পরিধি বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং হুবেই প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতে শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা ও যৌথ উদ্যোগ এগিয়ে নিতে হুবেইয়ের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান সিনিয়র সচিব।

বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন বাস্তবসম্মত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষ শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত